প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের নতুন হাইকমিশনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্কে গতি আনতে বর্তমান প্রাতিষ্ঠানিক কার্যপদ্ধতি সক্রিয় করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।বাংলাদেশে নবনিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার আফরাসিয়াব মেহেদি হাশমি গতকাল বুধবার রাজধানীতে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও এগিয়ে নিতে বাংলাদেশ ও পাকিস্তানের প্রচেষ্টায় সন্তোষ প্রকাশ করে বলেন, ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে দুই দেশের মধ্যে বিরাজমান বর্তমান সহযোগিতার সম্পর্ক নতুন মাত্রায় নেওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে।নতুন হাইকমিশনারের মাধ্যমে শেখ হাসিনাও পাকিস্তানি নেতাদের শুভেচ্ছা জানান।