প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন মিয়ানমারের বিমানবাহিনীর প্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফররত মিয়ানমারের বিমানবাহিনীর কমান্ডার-ইন-চিফ লেফটেন্যান্ট জেনারেল মিয়াত হেইন গতকাল বুধবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব এম নজরুল ইসলাম বলেন, সাক্ষাৎকালে তাঁরা উভয় দেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন।সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার (পিএসও) আবদুল ওয়াদুদ ও বাংলাদেশে মিয়ানমারের রাষ্ট্রদূত মিন লেইন এ সময় উপস্থিত ছিলেন। বাসস।