প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ দুদক চেয়ারম্যানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্‌
ছবি: দুদকের ওয়েবসাইট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্‌। আজ বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। তবে সাক্ষাতে প্রধানমন্ত্রীর সঙ্গে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

আরও পড়ুন

মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্‌ প্রথম আলোকে বলেছেন, এটি সৌজন্য সাক্ষাৎ ছিল। এখানে কোনো বিষয়ে আলোচনা বা সিদ্ধান্তের কিছু ছিল না।

আরও পড়ুন

তবে প্রধানমন্ত্রীর সঙ্গে দুদকের চেয়ারম্যানের এই সাক্ষাতে দুদকের উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে বরখাস্তের পর চট্টগ্রাম ও কক্সবাজারে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুর্নীতির ঘটনায় আলোচনায় আসা একজন জ্যেষ্ঠ সচিবও উপস্থিত ছিলেন বলে জানা গেছে। শরীফ উদ্দিনের বরখাস্তের রেশ ধরে দুদকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন কর্মসূচি পালনসহ দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন গঠন করে সংগঠিত হওয়ার প্রেক্ষাপটে এই সাক্ষাৎ হয়।

আরও পড়ুন