প্রধানমন্ত্রীর সঙ্গে হেরাল্ড ব্রিককির সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে গতকাল বুধবার ইউএন কমিশন অব দ্য লিমিটস অব দ্য কন্টিনেন্টাল শেলফ (সিএলসিএস) সদস্য হেরাল্ড ব্রিককি সৌজন্য সাক্ষাৎ করেছেন। খবর বাসসের।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী সামুদ্রিক সুযোগ-সুবিধার বিষয়ে জাতিসংঘে উপস্থাপিত একটি পরিকল্পনা তৈরিতে পরামর্শ ও সহযোগিতা দেওয়ার জন্য ব্রিককিকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সমুদ্রসীমার স্বার্থ সুরক্ষায় তাঁর পরামর্শ বাংলাদেশের জন্য সহায়ক হবে।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান ও প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।