প্রধানমন্ত্রীর সম্মানে রাষ্ট্রপতির ইফতার
রাষ্ট্রপতি জিল্লুর রহমান গতকাল রোববার বঙ্গভবনে প্রধানমন্ত্রী, মন্ত্রী, সাংসদ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতারের আয়োজন করেন।ইফতারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার মো. আবদুল হামিদ, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদের হুইপ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।এ ছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সুপ্রিম কোর্টের বিচারক, নির্বাচন কমিশনার, সচিব, তিন বাহিনী প্রধান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সিনিয়র আইনজীবী, বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক, সাংবাদিক সংগঠনের নেতা, বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রধান, কলামিস্ট, জ্যেষ্ঠ সাংবাদিক, জাতীয় অধ্যাপক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা ইফতারে যোগ দেন।ইফতারের আগে দেশ, জাতি এবং মুসলিম উম্মার উন্নতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।এর আগে রাষ্ট্রপতি অতিথিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। বাসস।