প্রধানমন্ত্রীর সম্মানে সেনাকুঞ্জে ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনার সম্মানে গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে ইফতার অনুষ্ঠানের আয়োজন করে সশস্ত্র বাহিনী। প্রধানমন্ত্রী সেনাকুঞ্জে এসে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জেড ইউ আহমেদ, বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল শাহ্ মো. জিয়াউর রহমান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল আবদুল ওয়াদুদ তাঁকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সদস্য ও উপস্থিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের সঙ্গে ইফতারে শরিক হন। ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও উপস্থিত সবাই সশস্ত্র বাহিনীর উন্নয়ন এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করেন। অনুষ্ঠানে অন্য ব্যক্তিদের মধ্যে জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, সাংসদ, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইএসপিআর।