প্রধানমন্ত্রীর সম্মানে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে গতকাল বুধবার সেনাকুঞ্জে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া এ ইফতার অনুষ্ঠানে আমন্ত্রিত হলেও যোগ দেননি।
ইফতারের কিছু সময় আগে প্রধানমন্ত্রী সেনাকুঞ্জে পৌঁছালে তাঁকে স্বাগত জানান প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব, ভারপ্রাপ্ত বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল আবু এসরার এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ছিলেন। ইফতার অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, রাজনীতিবিদ এবং বিভিন্ন দেশের কূটনীতিকেরা উপস্থিত ছিলেন। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, জাতীয় পাটির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ, ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন, সংসদের প্রধান হুইপ আবদুস শহীদও অনুষ্ঠানে যোগ দেন।
ইফতারের আগে বাংলাদেশের শান্তি এবং সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও অগ্রযাত্রা কামনা করে বিশেষ মোনাজাত হয়।