প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ মো. খাইরুল ইসলামকে বদলি করা হয়েছে। তাঁকে অর্থ বিভাগের উপসচিব করা হয়েছে।একই সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. জাহাঙ্গীর আলমকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ করা হয়েছে।এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।