প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় স্বাচিপ নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবদমান দুটি পক্ষ মতৈক্যে পৌঁছাতে না পারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর নেতৃত্ব নির্বাচনের দায়িত্ব ছেড়ে দিয়েছে আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের ফোরাম স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।

সভাপতি পদে মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন মোস্তফা জালাল মহিউদ্দীন ও স্বাচিপের সাবেক মহাসচিব এম ইকবাল আর্সলান। ভোটার তালিকা ত্রুটিপূর্ণ এই অভিযোগে মোস্তফা জালাল মহিউদ্দীনের অনুসারীরা নির্বাচন চাইছিলেন না। তাঁরা প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত চাইছিলেন।
আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাচিপের চতুর্থ জাতীয় কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আপনারা নিজেদের নেতৃত্ব নিজেরাই নির্বাচিত করবেন।’ তবে নির্বাচনের সব প্রস্তুতি থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত নির্বাচন হয়নি।
বেলা দুইটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বার্ষিক সাধারণ সভা শুরু হওয়ার কথা থাকলেও স্বাচিপের সভাপতি রুহুল হক হাজির ছিলেন না। বেলা আড়াইটার দিকে তাঁকে ছাড়াই সভা শুরু হয়। একপর্যায়ে মোস্তফা জালাল মহিউদ্দীন মঞ্চে উঠে এসে সভা বন্ধ করতে বলেন। একপর্যায়ে মাইকও বন্ধ করে দেওয়া হয়। কয়েক শ চিকিৎসক এ সময় মঞ্চে অবস্থান নেন এবং মোস্তফা জালাল মহিউদ্দীনকে মঞ্চ থেকে সরিয়ে দেন। পরে সভাটি সোহরাওয়ার্দী উদ্যানে স্থানান্তর করা হয়। সভাপতি রুহুল হক সোহরাওয়ার্দী উদ্যানে এসে মঞ্চে উঠে সভা শেষ ও আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
সাবেক মহাসচিব ইকবাল আর্সলান বলেন, ‘নেত্রী যে সিদ্ধান্ত দেবেন, আমরা তাই মেনে নেব।’