প্রধানমন্ত্রীর সিরাজগঞ্জ সফর স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিরাজগঞ্জ সফর স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো এক ফ্যাক্সবার্তা থেকে এ তথ্য জানা গেছে।প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ মো. খায়রুল ইসলাম স্বাক্ষরিত ফ্যাক্সবার্তায় উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী সরকারি বিভিন্ন জরুরি কর্মসূচিতে ব্যস্ত থাকার কারণে আগামী ১১ ডিসেম্বর সিরাজগঞ্জের কর্মসূচি আপাতত স্থগিত করা হলো। পরবর্তী সময়ে সফরের তারিখ সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হবে।সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম ফ্যাক্সবার্তা পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, আগামী ১১ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সিরাজগঞ্জে কওমী জুট মিলের পুনারায় উদ্বোধন, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ১৫০ মেগাওয়াটের পিকিং বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন, সয়দাবাদ-এনায়েতপুর বাইলেন সড়কের সম্প্রসারণ কাজের উদ্বোধন, শাহজাদপুরের বাঘাবাড়ীতে ৫০ ও পাবনার বেড়া উপজেলায় ৭০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিকেলে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের অয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা ছিল। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সিরাজগঞ্জে জেলা ও পুলিশের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়। একই সঙ্গে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গত দুই দিন ধরে জেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়।