প্রধানমন্ত্রীর সিরাজগঞ্জে আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ এপ্রিল সিরাজগঞ্জে আসছেন। তাঁর আগমন ও কর্মসূচি সফল করার লক্ষ্যে গতকাল শুক্রবার সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সন্মেলনকক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংসদ গাজী ইসহাক হোসেন তালুকদার, শফিকুল ইসলাম, তানভীর শাকিল জয়, পুলিশ সুপার মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান প্রমুখ। সভায় জেলার বিভিন্ন দপ্তরের প্রধানরাসহ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী ৯ এপ্রিল সিরাজগঞ্জের সয়দাবাদে ১৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন, সয়দাবাদ থেকে এনায়েতপুর সড়কের সমপ্রসারণ কাজের উদ্বোধন, কওমি জুট মিল পুনরায় চালুর কার্যক্রম উদ্বোধন শেষে বিকেলে সরকারি কলেজমাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বলে সভা থেকে জানানো হয়। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা প্রশাসন ও আওয়ামী লীগের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে।