প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই প্রভাষক প্রধানমন্ত্রীর স্বর্ণপদক-২০১০-এর জন্য মনোনীত হয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এই দুজনকে প্রধানমন্ত্রীর স্বর্ণপদকের জন্য মনোনীত করে।মনোনীত দুই প্রভাষক হলেন চুয়েটের ৩৬তম ব্যাচের তড়িৎকৌশল বিভাগের শিক্ষার্থী যোবায়দা আখতার এবং পুরকৌশল বিভাগের শিক্ষার্থী মো. সজীব উল্লাহ। ছাত্রাবস্থায় স্নাতক (অনার্স) পরীক্ষায় অনন্য ফলাফল অর্জন করায় তাঁরা এ স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন।আগামী ৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় এ স্বর্ণপদক দেবেন। এদিকে প্রধানমন্ত্রীর স্বর্ণপদক মনোনয়নের জন্য উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম এই দুই কৃতী শিক্ষার্থীকে অভিনন্দন জানান।