প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ২১ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেধাবী ছাত্র তানভীর মুহামঞ্চদ ত্বকী হত্যার সব অপরাধীকে আইনের আওতায় আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে দেশের ২১ জন বুদ্ধিজীবী ও বিশিষ্ট নাগরিক গতকাল শনিবার এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে স্বাক্ষর করেন অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, কামাল লোহানী, সন্জীদা খাতুন, অধ্যাপক হাসান আজিজুল হক, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, বদিউল আলম মজুমদার, সৈয়দ আবুল মকসুদ, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, সুলতানা কামাল, হায়াৎ মামুদ, অধ্যাপক যতীন সরকার, শাহদীন মালিক, অধ্যাপক শফি আহমেদ, মালেকা বেগম, আয়শা খানম, সারোয়ার আলী, মামুনুর রশীদ, মফিদুল হক, অধ্যাপক আনু মুহামঞ্চদ ও অধ্যাপক এম এম আকাশ।
বিবৃতিতে বলা হয়, ত্বকীকে গত ৬ মার্চ নৃশংসভাবে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড সমাজের অভ্যন্তরে লুকিয়ে থাকা বর্বর অপশক্তির বিস্তারেরই বহিঃপ্রকাশ। মৃত্যুর পর প্রায় নয় মাস অতিবাহিত হলেও সব অপরাধী এখনো আইনের আওতায় আসেনি, তদন্তকাজও চলছে ধীরগতিতে। সম্প্রতি আদালতে এক ঘাতকের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে নারায়ণগঞ্জের একটি বিশেষ পরিবার ও তাদের অনুসারীরা ত্বকীকে নির্মমভাবে হত্যা করেছে।