প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে ছাত্রলীগের স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নয়জন নেতা-কর্মীকে বহিষ্কারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন সংগঠনের আহ্বায়ক কমল কান্তি মজুমদার। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীর কাছে এ বিষয়ে স্মারকলিপি দেন।স্মারকলিপিতে বলা হয়, বিএনপি ও জামায়াতপন্থী কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বিতাড়িত করতে ষড়যন্ত্র করছেন। এর অংশ হিসেবে তুচ্ছ অভিযোগ এনে ছাত্রলীগের পাঁচজন নেতাকে আজীবনের জন্য বহিষ্কার এবং অন্য চারজনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও জরিমানা করা হয়।কমল কান্তি মজুমদার প্রথম আলোকে বলেন, ‘ক্যাম্পাসে ছাত্রলীগকে ধ্বংসের চক্রান্ত চলছে। এর অংশ হিসেবে আমাদের নয়জন নেতাকে বহিষ্কার করা হয়। বিএনপি ও জামায়াত-সমর্থিত কয়েকজন শিক্ষক ও কর্মকর্তার প্ররোচনায় প্রশাসন এসব করছে। তাই আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে তাঁর কাছে স্মারকলিপি দিয়েছি।’