প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিফট বাজারজাতকারী প্রতিষ্ঠান বাংলাদেশ লিফট ইন্ডাস্ট্রিজ লিমিটেড (বিএলআইএল) সম্প্রতি ঢাকায় এক ব্যবসায়িক সম্মেলন করেছে। চীনের লিফট উৎপাদনকারী প্রতিষ্ঠান সিচার এলিভেটর কোম্পানি লিমিটেডের (এসআরএইচ) সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের এক বছর পূর্তি উপলক্ষে ওই প্রীতি সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএলআইএলের পরিচালক বাবুল ইসলাম, প্রাণ-আরএফএল গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী এবং এসআরএইচের ব্যবস্থাপনা পরিচালক লি-ডংলিসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রপার্টি লিফটস ১৯৮৮ সাল থেকে বাংলাদেশে লিফট বাজারজাত করছে। বিজ্ঞপ্তি।