প্রফেশনাল কোর্সে ভর্তির ফল আজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ শিক্ষাবর্ষের মাস্টার্স/ডিপ্লোমা (প্রফেশনাল) কোর্সে ভর্তির মেধাতালিকা আজ বৃহস্পতিবার প্রকাশ করা হবে। বিকেল চারটা থেকে এসএমএসের মাধ্যমে অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এই ফল জানা যাবে। গতকাল বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়জুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। এই কোর্সে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে গত মাসে অনলাইনে আবেদন আহ্বান করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।