প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদকবিরোধী সংগঠন মানসের প্রতিষ্ঠাতা সভাপতি অরূপ রতন চৌধুরী সম্প্রতি যুক্তরাজ্যের ম্যানচেস্টারে অনুষ্ঠিত ডেনটিস্ট্রি ও ওরাল হেলথ কনফারেন্সে প্রবন্ধ উপস্থাপন করেছেন। তিনি বিশেষভাবে অসুস্থ সাধারণ রোগীদের মুখের যত্নের বিষয়ে তাঁর প্রবন্ধটি উপস্থাপন করেন। তিনি ডায়াবেটিস, হৃদ্রোগ, কিডনি সমস্যা, লিভার সমস্যায় আক্রান্ত রোগীদের মুখের রোগের চিকিৎসা সম্পর্কে বাংলাদেশের বারডেমের অভিজ্ঞতা আলোচনা করেন। সেমিনারে লেবানন, সৌদি আরব, ভারত, কুয়েত, মালয়েশিয়া, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ইতালি, জার্মানি, তাইওয়ান ও ইন্দোনেশিয়ার বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি