প্রবল বর্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়ায় দুদিন ধরে প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বর্ষার পানিতে তলিয়ে গেছে গ্রামীণ জনপথ ও কয়েক শ একর কৃষিজমি। এ কারণে কোথাও কোথাও হালচাষ বন্ধ রয়েছে। তলিয়ে গেছে উপজেলার নিম্নাঞ্চলের পুকুর ও মাছের ঘের। আবহাওয়া অফিস জানিয়েছে, দুদিনে উপজেলায় ১৮০ মিলিলিটার বৃষ্টিপাত হয়েছে। খেপুপাড়া রাডার স্টেশন ও পাইলট বেলুন অবজারভেটরির প্রকৌশলী প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, মেঘমালার সৃষ্টি হওয়ায় আরও দু-তিন দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।