প্রবল বর্ষণে প্লাবন পানির নিচে ফসল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গত পাঁচ দিনের বৃষ্টি ও ঢলের পানিতে কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে কয়েক হাজার হেক্টর জমির ফসলও পানিতে তলিয়ে গেছে। উপজেলা কৃষি অফিস ও স্থানীয় কৃষকেরা জানান, উপজেলার বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ ও উজানের ঢলে সারি ও পিয়াইন নদের পানি বৃদ্ধি পায়। এতে খালবিল, হাওর অঞ্চলে বন্যার অবস্থা সৃষ্টি হয়েছে। নিম্নাঞ্চলের ধান ও শাকসবজির জমি এখন পানিতে তলিয়ে গেছে। বিভিন্ন ইউনিয়নের কৃষকদের হিসাবমতে, প্রায় পাঁচ হাজার হেক্টর জমির ফসল এতে ক্ষতিগ্রস্ত হয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা আনিস মাহমুদ জানান, ক্ষয়ক্ষতির সঠিক হিসাব দেওয়া যাচ্ছে না। তবে কয়েক হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।