প্রবল হচ্ছে হুদহুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় হুদহুদ ঘনীভূত হয়ে প্রবল রূপ নিয়ে অগ্রসর হচ্ছে উত্তর-পশ্চিম দিকে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত পূর্ব-মধ্য ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড়টি অবস্থান পরিবর্তন করছে। শুক্রবার দুপুর পর্যন্ত হুদহুদের অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৯০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯২০ কিলোমিটার ও মংলা সমুদ্রবন্দর থেকে ৯১০ কিলোমিটার দূরে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক