‘প্রবাস থেকে ঈদের বারতা’ লিখে পাঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন ঈদের শুভেচ্ছা নিন। আপনারা যাঁরা প্রবাসে স্বজনবিহীন পরিবেশে ঈদ করবেন, তাঁরা ঈদের শুভেচ্ছা জানাতে পারেন দেশের স্বজন ও প্রিয়জনকে। প্রবাসজীবনের কোনো ঘটনা বা আনন্দ-বেদনার অভিজ্ঞতার কথা লিখতে পারেন।
লিখতে পারেন প্রবাসে ঈদের দিনটা কেমন করে কাটে, সেই কথা। পাঠাতে পারেন প্রাসঙ্গিক ছবি। ৪০০ শব্দের মধ্যে লিখে ফেলুন আপনার ঈদের বার্তা। বাংলায় ইউনিকোডে বা সুতন্বীতে লিখে ই-মেইল করুন নিচের অ্যাড্রেসে, ২৬ এপ্রিল ২০২২-এর মধ্যে। সেরা লেখাগুলো আমরা প্রকাশ করব প্রথম আলোয়।
ঈদের ছুটিতে আপনার লেখা/ছবি আনন্দের বার্তা হয়ে পৌঁছাবে আপনার স্বজনদের কাছে। তাঁদের ঈদ হয়ে উঠবে আরও রঙিন। এখনই লিখতে বসুন।
ই-মেইল পাঠাবেন: [email protected]
সাবজেক্টে লিখবেন: প্রবাস থেকে ঈদের বারতা
প্রথম আলো