প্রবাসী অধ্যাপকের গবেষণাকর্ম নিয়ে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সর্বাধিক কার্যকারিতাসম্পন্ন সোলার সেল উদ্ভাবন করেছে যে গবেষক দলটি, তার নেতৃত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি অধ্যাপক জামাল উদ্দিন। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ আয়োজিত এক সেমিনারে মেরিল্যান্ডের কোপিন স্টেট ইউনিভার্সিটির এ সহযোগী অধ্যাপক তাঁদের বিভিন্ন গবেষণাকর্ম তুলে ধরেন। অধ্যাপক জামাল উদ্দিন কোপিন স্টেট ইউনিভার্সিটির ন্যানো টেকনোলজি সেন্টারের পরিচালক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খন্দকার মোকাররম হোসেন ভবনে আয়োজিত সেমিনারে তিনি জানান, তাঁরা সোলার সেলের কার্যকারিতা ৪২% থেকে ৪৪ দশমিক ৭-এ উন্নীত করতে সক্ষম হয়েছেন। এ ছাড়া ডায়াবেটিসের রোগীদের জন্য চোখের কন্ট্যাক্ট লেন্সের মধ্যে একধরনের তরল প্রয়োগ করে রক্তের সুগার মাপার পদ্ধতিও উদ্ভাবন করেছেন। সেমিনারে অন্যদের মধ্যে রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এতমিনা আহমেদসহ কয়েকজন অধ্যাপক উপস্থিত ছিলেন।