প্রবাসী তিন ভাইয়ের বৃদ্ধা মাকে খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের দক্ষিণ সুরমায় প্রবাসী তিন ভাইয়ের বৃদ্ধা মাকে খুন করেছে দুর্বৃত্তরা। গত রোববার রাতে উপজেলার মুক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম শুকুরজান বিবি (৭০)।
পুলিশ জানায়, প্রবাসী ছোট ছেলের স্ত্রী হাফসা বেগমকে নিয়ে বাড়িতে থাকতেন শুকুরজান। রোববার গভীর রাতে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে শুকুরজানকে হত্যা করে। চিৎকার শুনে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ শুকুরজানের শয়নকক্ষ থেকে তাঁর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে। মোগলাবাজার থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি মাহবুবুর রহমান বলেন, গলায় গামছা প্যাঁচানো ও মুখে কাপড় গোঁজা অবস্থায় শুকুরজানের লাশ পাওয়া গেছে।