প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের কলাম্বিয়াতে এক বাংলাদেশি দম্পতির দেওয়া মুদির দোকান সেখানকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ওই দোকানে তাঁরা পান শরিয়াসম্মত মাংস ও মাছ। সেখানে বাংলাদেশের মাছ বিক্রি করছেন এককালে ফরিদপুরের বাসিন্দা আজাদ শাহ ও তাঁর স্ত্রী মোনা শাহ। ১৯৮০ সালে বাংলাদেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান আজাদ। সেখানে বিপণন বিষয়ে পড়াশোনার পর শুরু করেন ব্যবসা। দোকানের হিসাব সামলে তাঁকে সহযোগিতা করেন মোনা। বাল্টিমোর সান