প্রবাসী নারী খুনের ঘটনায় গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের ফরিদপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসী রেহেনা বেগমকে হত্যার ঘটনায় গতকাল রোববার দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে রেহেনার ভগ্নিপতি আবু লেইছ একটি হত্যা মামলা দায়ের করলে বশির আহমদ ও সাজু মিয়াকে গ্রেপ্তার করা হয়।এর আগে শুক্রবার যুক্তরাজ্য প্রবাসী আবদুল কাদিরের স্ত্রী রেহেনাকে পূর্ববিরোধের জের ধরে তাঁর ভাশুর আশিক মিয়ার ছেলেরা কোপান। এতে তিনি মারা যান।জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকছুদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘প্রবাসী নারী খুনের বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। এরই মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’