প্রবাসী নারী খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের ফরিদপুর গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী নারী রেহেনা বেগম হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শনিবার দুপুরে জগন্নাথপুর পৌরসভার সামনে উপজেলাবাসীর ব্যানারে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। মানববন্ধন শেষে প্রতিবাদ সভা সমাজকর্মী আবুল লেইছ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন হোসেন আহমদ, আবদুল খালিক, শাহ শফিনুর মিয়া, নিহত প্রবাসীর স্বামী আবদুল কাদির, ছেলে রাকিব আহমদ প্রমুখ। ২ আগস্ট রেহেনা বেগমকে তাঁর ভাশুরের ছেলেরা পারিবারিক পূর্ববিরোধের জের ধরে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে।জগন্নাথপুর থানার উপপরির্দশক মামলার তদন্তকারী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, রেহেনা বেগম হত্যার ঘটনার মূল আসামিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।