প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে বিএনপি-জামায়াতের অস্তিত্ব নেই বলে দাবি করলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। পরক্ষণেই তিনি বললেন, ফরিদপুরে বিএনপি-জামায়াতকে মাঠে নামতে দেবে না ছাত্রলীগ। সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে গতকাল রোববার দুপুরে এক ছাত্র সমাবেশে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, জনবিচ্ছিন্ন জামায়াত ও বিএনপির কর্মসূচি পালনের সময় ফরিদপুরের রাস্তায় নামতে দেবে না ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়েছে ঐতিহাসিক কারণে, রাজপথে। ঘরের চার দেয়ালের মধ্যে বা ষড়যন্ত্রের মাধ্যমে ছাত্রলীগের জন্ম হয়নি। জাতির প্রতিটি গুরুত্বপূর্ণ প্রয়োজনে ছাত্রলীগ দায়িত্ব পালন করে আসছে এবং ভবিষ্যতেও সেই দায়িত্ব তারা পালন করবে।