প্রবাসীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গতকাল শনিবার ফারুক মিয়া (৩২) নামের এক সৌদিপ্রবাসীকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। ফারুক মিয়া উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা।
নিহত ফারুকের পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফারুক সম্প্রতি ছুটিতে সৌদি আরব থেকে দেশে আসেন। গতকাল বিকেলে নিজ বাসার ছাদে বড় ভাই শাহ আলমের সঙ্গে ফারুক বসে ছিলেন। এ সময় কে বা কারা ফোন করলে ফারুক উপজেলার মলয়বাজার অটোরিকশা স্ট্যান্ড এলাকায় যান। সেখানে দুর্বৃত্তরা রামদা দিয়ে তাঁর মাথা, দুই হাতসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ফারুককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে ফারুক মারা যান।
ওসি আবু ছালাম মিয়া বলেন, ‘ঘটনা শুনেছি।’