প্রবাসীদের জন্য সাংবাদিক সংগঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে সাংবাদিকদের সংগঠন রিপোটার্স ফর বাংলাদেশি মাইগ্রেন্টস (আরবিএম)৷ গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের এক সভায় আরবিএম গঠনের সিদ্ধান্ত হয়৷
সভায় আরবিএমের নয় সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে মাসউদুল হককে (ইউএনবি)৷ এর যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন (ডেইলি স্টার) ও সদস্যসচিব কেরামত উল্লাহ বিপ্লব (এটিএন বাংলা)৷
গতকালের সভায় সিদ্ধান্ত হয়, আহ্বায়ক কমিটি এক মাসের মধ্যে অভিবাসন ও প্রবাসী খাতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের একটি তালিকা তৈরি করবে৷ এই তালিকার ভিত্তিতে তিন মাস পর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে৷ সাংবাদিকদের এ সংগঠন বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীদের সমস্যা, সম্ভাবনা, সুযোগ নিয়ে কাজ করবে৷
সভায় আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্য শরিফুল হাসান (প্রথম আলো), হায়দার আলী (কালের কণ্ঠ), সৈয়দ শুক্কুর আলী (বাসস), রবিউল হক (যুগান্তর) প্রমুখ উপস্থিত ছিলেন৷ বিজ্ঞপ্তি৷