প্রবাসীদের জিম্মি করে দেশে টাকা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে কর্মরত বাংলাদেশিদের প্রলোভন দেখিয়ে ও জিমিঞ্চ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে দেশে-বিদেশে থাকা একটি প্রতারক চক্র। এমন একটি প্রতারক চক্রের সদস্যকে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) চাঁদপুর থেকে গ্রেপ্তার করেছে।গত বুধবার জেলা পুলিশ সুপারের সম্মেলনকক্ষে গ্রেপ্তার করা ওমর ফারুককে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। গত চার মাসে তিনি বিভিন্নজনের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ৫২ লাখ ১৬ হাজার টাকা গ্রহণ করার কথা স্বীকার করেছেন।বগুড়ার পুলিশ সুপার মোজামেঞ্চল হক জানান, জেলার সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়নের বহুলাডাঙ্গা গ্রামের আজিমুদ্দিন শেখের ছেলে শহিদুল ইসলাম (২৫) চার বছর ধরে দুবাইয়ে আছেন। গত ঈদুল ফিতরের তিন-চার মাস আগে সেখানকার কয়েকজন বাংলাদেশি প্রতারক শহিদুলকে ভালো কাজ দেওয়ার কথা বলে গ্রিসে যাওয়ার পরামর্শ দেন। প্রলোভনে পড়ে শহিদুল প্রতারক চক্রকে তিন লাখ টাকা দেবেন বলে চুক্তি করেন। সে অনুযায়ী গত ঈদুল ফিতরের দুই দিন পর প্রতারক চক্রের মূল হোতা দুবাইয়ে থাকা বাংলাদেশি দালাল রশিদ কৌশলে শহিদুলকে গ্রিসে নিয়ে যাওয়ার জন্য রওনা হন। পথে তাঁকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। নির্যাতনের বিষয়টি মুঠোফোনে শহিদুলের পরিবারকে শুনিয়ে দুই লাখ টাকা দাবি করা হয়। ওই টাকা ফেনীর এক ব্যক্তির মুঠোফোন নম্বরে পাঠিয়ে দিতে বলা হয়। পরে গ্রিস থেকে ফোন করে আরও আট লাখ টাকা শহিদুলের পরিবারের কাছে দাবি করা হয়। শহিদুলের পরিবারের লোকজন বিষয়টি স্থানীয় সাংসদ আবদুল মান্নানকে জানালে তিনি পুলিশে জানান। গোয়েন্দা পুলিশের পরিদর্শক মিজানুর রহমান জানান, সারা দেশে একটি প্রতারক চক্র এই কাজে জড়িত। তারা বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের কম টাকায় বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে টাকা আদায় করে। পরে সেই দেশে নিয়ে কৌশলে আরও টাকা আদায় করে। না দিলে তাদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়।