প্রবাসীদের নিরাপদ কর্মপরিবেশ তৈরির আহ্বান বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অভিবাসীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন দেশকে আহ্বান জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার শ্রীলঙ্কার কলম্বোয় একটি হোটেলে আয়োজিত ‘কলম্বো প্রসেস’-এর মন্ত্রী পর্যায়ের পঞ্চম সম্মেলন অনুষ্ঠানে আন্তর্জাতিক সব অভিবাসীর জন্য নুরুল ইসলাম এ আহ্বান জানান। প্রবাসীকল্যাণমন্ত্রীর সঙ্গে থাকা প্রতিনিধিরা এ তথ্য জানিয়েছেন। বিদেশে শ্রমিক প্রেরণকারী এশিয়ার ১১টি দেশ অভিবাসীদের স্বার্থ সংরক্ষণের বিষয়ে কলম্বো প্রসেস নামের এই জোট গঠন করেছে।