প্রবাসীদের ভোটাধিকার দিতে কাজ করছে ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার–সংক্রান্ত এক সেমিনারে বক্তব্য দেন সিইসি কে এম নুরুল হুদা। ঢাকা, ১৯ এপ্রিল, ২০১৮। ছবি: প্রথম আলো
প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার–সংক্রান্ত এক সেমিনারে বক্তব্য দেন সিইসি কে এম নুরুল হুদা। ঢাকা, ১৯ এপ্রিল, ২০১৮। ছবি: প্রথম আলো

প্রবাসীদের ভোটাধিকার দিতে ২০০৮ সালে পোস্টাল ভোট চালু হলেও তা কার্যকর করা যায়নি। প্রধানমন্ত্রীসহ সরকারের বিভিন্ন বিভাগ থেকে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কমিশনকে চিঠি দিয়েছে। কমিশনও এ বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে নির্বাচন কমিশন আয়োজিত সেমিনারে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এসব কথা বলেন ।

প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র প্রদান ও ভোটাধিকার প্রয়োগসংক্রান্ত এ সেমিনারে বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। কিন্তু জাতীয় পরিচয়পত্র না থাকায় নানা হয়রানির শিকার হচ্ছেন তাঁরা। দ্রুততার সঙ্গে তাঁদের পরিচয়পত্র প্রদানের পাশাপাশি ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।

সেমিনারে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাত হোসেন চৌধুরী, কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ প্রমুখ।