প্রবাসীদের লেখা পড়ুন, ভোট দিন

বিদেশে থাকলেও তাঁদের মন পড়ে থাকে দেশেই। দেশ নিয়ে আছে তাঁদের গভীর সব আবেগ-অনুভূতি। প্রবাসীদের একান্ত সেই অনুভূতি আর অভিজ্ঞতার কথাই পাঠকদের কাছে পৌঁছে দিচ্ছে প্রথম আলো।
প্রবাস জীবনে দেশকে নিয়ে অনেক স্বপ্ন, অনুভূতি ও অভিজ্ঞতার কথা জানিয়ে ‘প্রবাসে থেকেও দেশ’ শিরোনামের এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি। প্রতিযোগিতার অংশ হিসেবে ৫০০ শব্দের মধ্যে দেশ নিয়ে ‘নিজেদের ভাবনা’ বাংলায় লিখে পাঠিয়েছিলেন তাঁরা। বাছাই করা লেখাগুলো নববর্ষের শুরুর দিন পয়লা বৈশাখ প্রথম আলোর ওয়েবসাইটে (prothom-alo.com) প্রকাশিত হয়েছে।
এখন চলছে এই লেখা নিয়ে ভোট পর্ব। সেরা লেখা বাছাইয়ে ভোট দিতে পারছেন প্রথম আলোর নিবন্ধিত ব্যবহারকারীরা। যে কেউ প্রথমে নিবন্ধন করে তারপর ভোট দিতে পারবেন। ৭ মে পর্যন্ত অনলাইন ভোটের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে।
প্রবাসীদের নির্বাচিত লেখাগুলো এরই মধ্যে প্রথম আলো অনলাইনে (prothom-alo.com) প্রকাশিত হয়েছে। প্রতিযোগিতায় জয়ী পাঁচজনের মধ্যে প্রথম দুজন পাবেন বর্তমানে অবস্থানরত দেশ থেকে বাংলাদেশে আসা-যাওয়ার বিমান টিকিট। বাকি তিনজনকে পুরস্কার হিসেবে দেওয়া হবে বই।
প্রবাসীদের মনের কথা দেশ-বিদেশের সব পাঠকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রবাসীদের লেখাগুলো পড়তে ও ভোট দিতে যেতে হবে (http://www.prothom-alo.com/probashi) ঠিকানায়।