প্রবাসীর বাড়িতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় দুবাইপ্রবাসীর বাড়িতে গত শুক্রবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাত দল স্বর্ণালংকার, দেশি-বিদেশি মুদ্রাসহ ১২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
ওই প্রবাসী পরিবার ও পুলিশ জানায়, শুক্রবার রাত আড়াইটার দিকে একদল অস্ত্রধারী ডাকাত উপজেলার মাইজগাঁও ইউনিয়নের গুতিগাঁও গ্রামের দুবাইপ্রবাসী ময়নুল ইসলামের বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাতেরা বাড়ির এক কক্ষে পরিবারের সদস্যদের হাত ও চোখ বেঁধে আটকে রাখে। পরে তারা ১৪ ভরি স্বর্ণালংকার, সংযুক্ত আরব আমিরাতের মুদ্রা দুই হাজার ৮০০ দিরহাম, ২০ হাজার টাকা, চারটি মুঠোফোন ও কিছু ইলেকট্রনিক মালামাল নিয়ে পালিয়ে যায়।
ময়নুল ইসলাম জানান, তিনি গত বৃহস্পতিবার দুবাই থেকে দেশে আসেন।