প্রবাসীর বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াবাজার গ্রামে গত মঙ্গলবার রাতে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে গেছে বলে জানা গেছে। জানা গেছে, যুক্তরাষ্ট্রপ্রবাসী নবীবুন নেছার বাড়িতে রাত দুইটার দিকে হানা দেয় ১৪-১৫ জনের সশস্ত্র ডাকাত দল। ডাকাতেরা একই গ্রামের লোকমান মিয়ার বাড়িতে হানা দেয়। পুলিশ জানায়, এ ব্যাপারে নবীবুন নেছার ছেলে সৈয়দ হাসানুর আলী একটি মামলা করেছেন।