প্রবাসীর বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী পৌর এলাকার এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার গভীর রাতে পৌর এলাকার ভাগদী মহল্লায় এ ঘটনা ঘটে।ডাকাতরা নগদ টাকা, মোবাইল ফোনসেট, স্বর্ণালংকারসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন প্রবাসী মো. সোরয়ার্দীর ছোট ভাই মো. মাঈন উদ্দিন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক দুইটার দিকে ১০-১২ জনের একদল সশস্ত্র ডাকাত প্রবাসী মো. সোরয়ার্দীর বাড়িতে প্রথমে বারান্দার গ্রিল কেটে এবং পরে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে। ডাকাতরা ঘরের আলমারি ভেঙে টাকা, মোবাইল ফোনসেট, স্বর্ণালংকারসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গতকাল বুধবার সকালে পৌর মেয়র লোকমান হোসেন, কাউন্সিলর কামাল মোল্লা, নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।প্রবাসী সোরয়ার্দীর ছোট ভাই মো. মাঈন উদ্দিন বলেন, ‘ডাকাতরা প্রথমে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে আমাদের বেঁধে ফেলে। তারপর তারা আলমারি ভেঙে টাকাপয়সা, স্বর্ণালংকারসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।’নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ডাকাতির ঘটনা স্বীকার করে বলেন, ডাকাতির ঘটনায় প্রবাসী সোরয়ার্দীর ছোট ভাই মো. মাঈন উদ্দিন বাদী হয়ে একটি মামলা করেছেন।