প্রবাসীর স্ত্রী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার বামনা উপজেলায় গত বুধবার সড়ক দুর্ঘটনায় এক প্রবাসীর স্ত্রী নিহত হয়েছেন। উপজেলার ডৌয়াতলা সড়কে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম খাদিজা বেগম (৩৫)। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা দুবাই-প্রবাসী জাহাঙ্গীর হোসেনের স্ত্রী। বুধবার সকালে খাদিজা বেগম মঠবাড়িয়া উপজেলার দধিভাংগা গ্রাম থেকে মোটরসাইকেলে দুর্গাপুরে যাচ্ছিলেন। সড়কের ভাইজোড়া এলাকায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পান।