প্রবাসীর স্ত্রীকে খুন করে ডাকাতির ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুর এলাকায় প্রবাসীর স্ত্রীকে খুন করে ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
গত রোববার গভীর রাতে মল্লিকপুর এলাকার ফজল ভিলায় লন্ডনপ্রবাসী মোহামঞ্চদ ফজল আলী চৌধুরীর স্ত্রী রুপিয়া বেগমকে খুন করে অর্থ ও মালামাল লুট করে ডাকাতেরা। ফজল আলী চৌধুরী সন্তানদের নিয়ে প্রবাসে আছেন। ঘটনার সময় রুপিয়া বেগম, তাঁর ভাইয়ের ছেলে ইসলাম উদ্দিন ও কাজের ছেলে লুৎফুর বাড়িতে ছিলেন।
পুলিশ জানায়, এ ঘটনায় রুপিয়া বেগমের ভাই নিজাম উদ্দিন বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছেন। কাউকে গ্রেপ্তার করা যায়নি।