প্রবাসীর স্ত্রীর মৃত্যু সাত দিন পর লাশ উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের উত্তর গোমনাতী গ্রামে কবর থেকে গৃহবধূর লাশ তুলে ময়নাতদন্ত করা হয়েছে। সৌদিপ্রবাসী রবিউল হকের স্ত্রী তছলিমা আক্তারের (২৮) লাশ সাত দিন পর কবর থেকে তোলা হলো।এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুন্নাহার সুমী, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মাহমুদ, ডোমার থানার ওসি সামছুদ্দিন আহমেদ। এ ঘটনায় পুলিশ রশিদুল হক (৪২) নামে একজনকে গ্রেপ্তার করলেও অন্য পাঁচ আসামি পলাতক।অভিযোগ মতে, রবিউলের চাচাতো ভাই মোতালেব ও তাঁর ছেলে সুমনকে ব্যবসা করার জন্য টাকা দেন তছলিমা। ব্যবসার হিসাব নিয়ে ঘটনার দিন ৪ জুন বিকেল চারটার দিকে সুমন, মোতালেব, সুমনের চাচা জিল্লু, সুমনের মা আয়না বেগম তছলিমার বাড়িতে এসে তছলিমার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তছলিমার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর ঘরের ভেতর ফাঁস লাগিয়ে লাশ ঝুলিয়ে রাখা হয়। এ সময় তছলিমার একমাত্র ছেলে তরি বিষয়টি দেখেতে পেলে তাঁরা তাকেও হুমকি দিয়ে জিম্মি করে রাখেন। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামছুদ্দিন আহমেদ বলেন, আদালতের নির্দেশে মৃতদেহ তুলে ময়নাতদন্ত করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।