প্রবাসীরা হবেন দেশের শুভেচ্ছা দূত: রাষ্ট্রপতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রবাসে দেশের ভাবমূর্তি বাড়াতে প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার আট সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে চেম্বারের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন। তাঁরা বলেন, কানাডায় বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে।