প্রবাসে নারী কর্মীদের যৌন নির্যাতন বৃদ্ধির খবর সত্য নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসে নারী কর্মীদের ওপর যৌন নির্যাতন বৃদ্ধির খবর সত্য নয় বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম। গতকাল রোববার জাতীয় সংসদে সরকারি দলের কামাল আহমেদ মজুমদারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
বিকেল সাড়ে চারটার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অষ্টম অধিবেশনের প্রথম কার্যদিবস শুরুর পর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, বিচ্ছিন্নভাবে প্রবাসে নারী কর্মীদের ওপর কিছু নির্যাতনের খবর পাওয়া গেছে। এ ধরনের খবর পাওয়ামাত্র সংশ্লিষ্ট দূতাবাস নারী কর্মীদের উদ্ধার করে প্রয়োজনীয় আইনি সহায়তা দিয়ে থাকে। কোনো গৃহকর্মী নিয়োগকর্তার অধীনে কাজ করতে রাজি না থাকলে তাঁর ইচ্ছা অনুযায়ী অন্যত্র কাজের ব্যবস্থা করা হয়। মমতাজ বেগম নামের একজন নারী কর্মী গত ২৪ মে আবুধাবিতে একটি ভবনের ১৪ তলা থেকে পড়ে মারা যান। ঘটনাটিকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে সন্দেহ করা হয়েছিল। আবুধাবি পুলিশের প্রতিবেদন অনুযায়ী, মমতাজের শরীরে নির্যাতনের কোনো আলামত পাওয়া যায়নি। হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে নুরুল ইসলাম বলেন, সৌদি আরবে নারী কর্মীদের ওপর যৌন নির্যাতনের খবর সত্য নয়। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।