প্রবীণ আলেমদের বিতর্কিত করতে একটি মহল তৎপর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীকে নিয়ে বিতর্ক প্রসঙ্গে সংগঠনের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী বলেছেন, ‘প্রবীণ আলেমদের বিতর্কিত করতে একটি মহল সদাতৎপর রয়েছে। নারী সমাজকে সামনে রেখে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে।’ এ ব্যাপারে মা-বোনদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।গতকাল শুক্রবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দৌলতপুরের গুলতাজ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে স্থানীয় প্রগতি ক্লাবের উদ্যোগে আয়োজিত ইফতার-পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জুনায়েদ বাবুনগরী এসব কথা বলেন।