প্রবীণ দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শহরের শহীদ সাটু হল মার্কেটের নিজস্ব কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাহজাহান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহাঙ্গীর কবির, পৌরসভার মেয়র আবদুল মতিন, সমাজসেবক মাহতাব উদ্দীন, হৃদয় মাল্টিমিডিয়ার পরিচালক আফসার আলী প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ|