প্রবীণ নাট্যব্যক্তিত্ব হেমচন্দ্র ভট্টাচার্য্য আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেমচন্দ্র ভট্টাচার্য্য
হেমচন্দ্র ভট্টাচার্য্য

সিলেটের প্রবীণ নাট্যব্যক্তিত্ব হেমচন্দ্র ভট্টাচার্য্য (৭৫) আর নেই। গতকাল শনিবার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। হেমচন্দ্র ভট্টাচার্য্য সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি এবং সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রতিষ্ঠাতা প্রধান পরিচালক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
হেমচন্দ্র ভট্টাচার্য্য দীর্ঘদিন ধরে বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। নিবেদিতপ্রাণ এই সাংস্কৃতিক সংগঠকের মরদেহ বেলা সোয়া চারটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়। এ সময় সর্বস্তরের সংস্কৃতিকর্মী তাঁকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সবার শ্রদ্ধা নিবেদন শেষে সন্ধ্যায় নগরের চালিবন্দর এলাকার শ্মশানঘাটে হেমচন্দ্রের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন উদীচী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. আরশ আলী, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম, শিশুসাহিত্যিক তুষার কর, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব প্রমুখ।
হেমচন্দ্র ভট্টাচার্য্য স্ত্রী, এক মেয়ে, দুই ছেলেসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।