প্রবীণ বাবা-মায়ের দায়িত্ব নিতে আইন প্রণয়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ মা-বাবা পরিবার ও সমাজে নানাভাবে লাঞ্ছনা-গঞ্জনা সহ্য করেন। তাঁদের দেখাশোনা করার জন্য কোনো আইন না থাকায় বয়স্ক এসব নাগরিক সন্তানদের কাছেও অবহেলার পাত্র হয়ে যান। ‘সন্তানেরা যাতে বয়স্ক মা-বাবার ভরণপোষণ দেয়, তা নিশ্চিত করতে আইন চাই’ এই দাবি নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরিশাল প্রবীণ হিতৈষী সংঘ।নগরের অশ্বিনীকুমার হলের সামনে গতকাল শনিবার সকাল নয়টায় প্রবীণ ব্যক্তিরা ওই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। ২৮ মার্চ বৃদ্ধ বয়সে মা-বাবার ভরণপোষণের জন্য আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে গাজীপুরের বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল জাদি উচ্চ আদালতে রিট আবেদন করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের অবকাশকালীন বেঞ্চ মা-বাবার দেখাশোনায় কেন আইন হবে না—তার কারণ তিন সপ্তাহের মধ্যে জানতে চেয়ে আইনসচিব ও সমাজকল্যাণসচিবকে রুল জারি করেন।বরিশাল প্রবীণ হিতৈষী সংঘ ওই রিটের সমর্থন এবং প্রবীণ বাবা-মায়ের দায়িত্ব নেওয়ার জন্য আইন প্রণয়ন করার দাবি জানায়। মানববন্ধন কর্মসূচিতে প্রবীণেরা ছাড়াও সমাজের বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। প্রবীণদের সামাজিকভাবে দায়িত্ব নেওয়ার দাবি তুলে মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি খলিফা সাইদুর রহমান, হাবিবুর রহমান মজুমদার, দেলাওয়ারা বেগম, সঈয়েদ আহমেঞ্চদ, আ. খালেক কায়সার বিশ্বাস, কহিনূর বেগম, নিগার সুলতানা, জি এম বাবর আলী, আজাদ আলাউদ্দিন প্রমুখ।আরও অংশ নেয় বাংলাদেশ মহিলা পরিষদ-বরিশাল শাখা, জেলা আইনজীবী সমিতি, খেলাঘরসহ বিভিন্ন উন্নয়ন সংগঠন।