প্রবীণ রাজনীতিক মিয়া সাদেকুর রহমান গুরুতর অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ রাজনীতিক মিয়া সাদেকুর রহমান (৮০) গুরুতর অসুস্থ। তাঁকে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বার্ধক্যসহ নানা জটিল সমস্যায় ভুগছেন।
পারিবারিক সূত্র জানায়, প্রবীণ এই রাজনীতিক নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে তাঁর মূত্রনালিতে সংক্রমণ ও শ্বাসনালির ব্যাপক ক্ষতি হয়েছে। তাঁর দ্রুত রোগমুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে সবার দোয়া চাওয়া হয়েছে।
মিয়া সাদেকুর রহমান ইউনাইটেড পিপলস পার্টির (ইউপিপি) একাংশের চেয়ারম্যান। ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহসভাপতি ও খুলনার বিএল কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন।