প্রবীণ সাংবাদিক আলাউদ্দিনের ইন্তেকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রবীণ সাংবাদিক জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য আলাউদ্দিন আহমদ (৮২) গতকাল শনিবার দুপুরে মিরপুর ডেল্টা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামালউদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ গভীর শোক প্রকাশ করেছেন।
আলাউদ্দিন আহমদ ১৯৭২ সালে দৈনিক গণকণ্ঠে যোগদানের মধ্য দিয়ে সাংবাদিকতায় তাঁর কর্মজীবন শুরু করেন এবং দৈনিক দিনকাল পত্রিকার সাবেক সিনিয়র সহকারী সম্পাদক ছিলেন। বাসস।