প্রবীণ সাংবাদিক ওবায়দুল হক মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম ওবায়দুল হক
এম ওবায়দুল হক

প্রবীণ সাংবাদিক এম ওবায়দুল হক (৮৭) গতকাল সোমবার ভোরে চট্টগ্রাম নগরের একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
গতকাল বেলা ১১টায় চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে তাঁর প্রথম জানাজা এবং দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম প্রেসক্লাবে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জোহরের নামাজের পর নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে তৃতীয় জানাজা শেষে হাটহাজারীর কাটিরহাটে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
প্রেসক্লাবে জানাজায় অংশ নেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।
ওবায়দুল হক চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি ছিলেন।