প্রবীণ সাংবাদিক নুরুল ইসলামের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ সাংবাদিক নুরুল ইসলাম গতকাল রোববার গাজীপুরের মনিপুরে বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি বাংলাদেশ অবজারভার, ইত্তেফাক, নিউ নেশন ও মর্নিং সান-এ সাংবাদিকতা করেছেন। তিনি প্রগতিশীল রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আইয়ুব খানের সামরিক শাসনের সময় পাঁচ বছর কারাভোগ করেন। তাঁকে গাজীপুরে বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের কবরস্থানে দাফন করা হয়েছে। বাসস।