প্রবীণ হাসপাতালে পাঠাগার চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক প্রবীণের আপন ঠিকানা নারায়ণগঞ্জ প্রবীণ হাসপাতালে যুক্ত হয়েছে পাঠাগার। ১৪ বছর ধরে প্রবীণদের সেবায় নিয়োজিত ওই হাসপাতালে গতকাল বুধবার পাঠাগারটির উদ্বোধন করা হয়। রূপগঞ্জ উপজেলার মারুফ-শারমিন স্মৃতি সংসদের উদ্যোগে নির্মিত পাঠাগারটির উদ্বোধন করেন ওই সংসদের চেয়ারম্যান লায়ন মোজাম্মেল হক ভূঁইয়া। এ সময় তিনি আগামীতে পাঠাগারের পরিধি বৃদ্ধি করে আরও বই প্রদানের ঘোষণা দেন। তিনি হাসপাতালটির নতুন ভবন নির্মাণে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় ‘বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান’ নারায়ণগঞ্জ জেলা শাখাটি অবস্থিত। এটি প্রবীণ হাসপাতাল নামে পরিচিত।